ঘুরে দাঁড়ালেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ কোর্সে কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ছয় শট কম। উঠে এসেছেন ২৯তম স্থানে। একই দিনে আটটি বার্ডি করেছেন। আরেক বাংলাদেশি গলফার জামাল হোসেনেরও উন্নতি হয়েছে। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। দুই রাউন্ড মিলিয়ে খেলেছেন তিন শট বেশি। পারের চেয়ে ১৩ শট কম খেলে সবার ওপরে উঠে এসেছেন থাইল্যান্ডের গলফার কিরাদেচ আফিবার্নরাত।