ঘুষ দিয়েছিলেন বিন হাম্মাম?
কাতারকে বিশ্বকাপ পাইয়ে দিতে অর্থের লেনদেন হয়েছে—এমন অভিযোগ উঠেছিল আগেই। এবার ব্রিটিশ প্রচারমাধ্যমের অভিযোগের িতর ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও এএফসির সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের দিকে। ব্রিটিশ দৈনিক সানডে টাইমস-এর দাবি, বিন হাম্মাম কাতারকে বিশ্বকাপের দায়িত্ব পাইয়ে দিতে প্রায় ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছেন বিভিন্নজনকে। এই অভিযোগের পর এবার ফিফার সহসভাপতি জিম বয়েস বললেন, ২০২২ বিশ্বকাপের ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করা হবে।
বিন হাম্মাম অবশ্য আগে থেকেই ফিফার কালো তালিকায়। আর্থিক অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে ২০১৩ সালে ফিফার নির্বাহী কমিটি ও এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর ফিফা তাঁকে আজীবন নিষিদ্ধ করে। সানডে টাইমস-এর দাবি, কাতারকে ভোট দেওয়ার জন্য আফ্রিকান ফুটবল ফেডারেশনের পেছনে প্রায় দুই লাখ ডলার ঢেলেছেন বিন হাম্মাম। ১৬ লাখ ডলার দিয়েছেন ফিফার সাবেক সভাপতি জ্যাক ওয়ার্নারের অ্যাকাউন্টে৷ এএফপি৷