ঘোষণাটা শুনলেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল শুধু। সেই ঘোষণা এল কাল। উইজডেন বর্ষসেরা হিসেবে ঘোষিত হলো তামিম ইকবালের নাম। আগেই জানা গিয়েছিল, পাঁচজনের বদলে উইজডেন এবার চারজনকে বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় বাদ দেওয়া হয়েছে এক পাকিস্তানি খেলোয়াড়ের নাম। শেষ পর্যন্ত তামিমের পাশাপাশি বর্ষসেরা হলেন জোনাথট ট্রট, এউইন মরগান ও ক্রিস রিড। ধারণা করা হচ্ছে, পঞ্চম খেলোয়াড়টি ছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। শেষ পর্যন্ত চারজনের নাম ঘোষণা করে ৮৫ বছরের রেওয়াজ ভাঙল ‘ক্রিকেটের বাইবেল’। ১৯২৬ সালের পর এই প্রথম পাঁচজন বর্ষসেরাকে বেছে নিতে পারেনি উইজডেন। ওয়েবসাইট।