চট্টগ্রামে করপোরেট টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শুরু হলো সিজেকেএস টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। উদ্বোধনী দিনে বনফুল ডিয়ার ৫ উইকেটে বড়তাকিয়া গ্রুপের অজি অ্যান্ড বেনেট ইলেভেনকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে অজি অ্যান্ড বেনেট ১৯.২ ওভারে ৭৭ রান করে। সর্বোচ্চ ২৩ রান করেন সাব্বির। বনফুলের হয়ে জাতীয় দলের পেসার রবিউল ইসলাম ১৩ রানে ৩ উইকেট নেন। বনফুল ১৫.৩ ওভারে ৫ উইকেটে ৮১ রান করে। রাসেল আল মামুন ৩০ রান করেন। নাঈম ইসলাম ১৯ রানে ২ উইকেট নেন।