চট্টগ্রামে কাল থেকে করপোরেট ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে চট্টগ্রামে প্রথমবারের মতো বসতে যাচ্ছে সিজেকেএস টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। আটটি করপোরেট দল এতে অংশ নিচ্ছে। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি দুজন জাতীয় দলের এবং একজন বিদেশি ক্রিকেটার প্রতিটি দলের হয়ে খেলবেন।
গতকাল এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে সিজেকেএস এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের একটি সাংগঠনিক প্রস্তুতি নেওয়া। পাশাপাশি চট্টগ্রামের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া।’ সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আলী আব্বাস উপস্থিত ছিলেন।