চট্টগ্রামে খেলবেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও ভারতে সর্বশেষ দুটি টুর্নামেন্টে কাট মিস করেছিলেন। তবে দেশের মাটিতে আবারও ফর্মে ফিরতে চান গলফার সিদ্দিকুর রহমান। ২৯ মার্চ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ কোর্সে শুরু হচ্ছে পিজিটিআই ওপেন। ৫০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১২৬ গলফার। ভাটিয়ারিতে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট।
এই কোর্সে খেলতে মুখিয়েই রয়েছেন সিদ্দিকুর, ‘এখানে খেলতে পারব বলে ভীষণ রোমাঞ্চিত। এ জন্য অনুশীলনটাও একটু বেশিই করছি। যদিও এখানে বাড়তি কোনো প্রত্যাশা নেই। তবে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অন্যদের চেয়ে অন্তত ১০ স্ট্রোকে এগিয়ে থাকব। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি জিতব এখানে।’