চট্টগ্রামে জাতীয় টিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি করপোরেট দলসহ ২৫ দলের ১৬৫ জন খেলোয়াড় নিয়ে এই প্রথম চট্টগ্রামে হচ্ছে জাতীয় টেবিল টেনিস। চট্টগ্রাম থেকে অনেক জাতীয় খেলোয়াড় উঠে এসেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রামের টিটি অঙ্গনে প্রাণ ফিরবে বলে আশাবাদ আয়োজক বাংলাদেশ টিটি ফেডারেশনের। আগামীকাল শুরু ৩১তম এবি ব্যাংক জাতীয় টিটি সামনে রেখে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেকেএস কর্মকর্তারাও একই আশাবাদ রেখেছেন।