চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ৩১তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষদের দলগত বিভাগে আনসার, চট্টগ্রাম জেলা, ফেনী ও বাগেরহাট সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে বাগেরহাট ৩-১ সেটে চট্টগ্রামকে এবং আনসার ৩-২ সেটে ফেনীকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।চট্টগ্রাম ও ফেনী শেষ চারে উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। সেমিতে তাদের প্রতিপক্ষ আনসার ও বাগেরহাট। অন্যদিকে বালক দলগততে ঢাকা জেলা বিমানের বিপক্ষে ও কিশোরগঞ্জ চট্টগ্রামের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে।মেয়েদের দলগততে সেমিতে উঠেছে ঢাকা, বিমান, আনসার ও রংপুর জেলা। গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে এবি ব্যাংক ৩১তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম।