চট্টগ্রামে প্রথম বিভাগ ফুটবল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেকেএস-সিডিএফএ-অনুপ ব্রাদার্স চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগ মাঠে গড়িয়েছে কাল। উদ্বোধনী ম্যাচে কল্লোল সংঘ ও কাস্টমস স্পোর্টিং ১-১ গোলে ড্র করেছে। কল্লোলের গোলটি করেন ইউনুছ, কাস্টমসকে সমতায় ফেরান রবিন। এম এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম ডিএসএর সহসভাপতি শাহীন আফতাবুর রেজা। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অনুপ ব্রাদার্সের স্বত্বাধিকারী অনুপ বিশ্বাস।