চট্টগ্রামে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিএলের পর এবার চট্টগ্রামে হচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পাবে ১৫ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দল পাবে ১০ হাজার মার্কিন ডলার।টুর্নামেন্ট উপলক্ষে স্থানীয় সিজেকেএস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় জানানো হয় এসব তথ্য। হাজি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি শাহিন আফতাবুর রেজা চৌধুরী, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর প্রমুখ। আ জ ম নাছির উদ্দিন জানান, চট্টগ্রামের চার-পাঁচটি দল এবং ঢাকাসহ অন্যান্য জেলা ও করপোরেট হাউসের দল এই টুর্নামেন্টে খেলবে। প্রতি দলে খেলোয়াড় নেওয়া যাবে ১৪ জন করে। টুর্নামেন্টের ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।