চট্টগ্রামে ম্যানেজার আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার করা হয়েছিল নাঈমুর রহমানকে। কিন্তু নির্বাচন নিয়ে ঢাকায় ব্যস্ত থাকবেন বলে নতুন করে সিরিজের চট্টগ্রাম অংশের ম্যানেজার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক আকরাম খানকে। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন জানিয়েছেন এ তথ্য। বিসিবির নির্বাচন করছেন আকরামও। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় নির্বাচনী ব্যস্ততাটা নেই তাঁর।