চট্টগ্রামে হার দিয়ে শুরু চিটাগংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের বিপিএল উত্সব আপাতত শেষ। আবার শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। পঁাচ দিনের ক্রিকেট উত্সব শুরু হয়ে গেছে চট্টগ্রামে। তবে আজ উত্সবের উদ্বোধনী দিনেই দুরন্ত রাজশাহীর কাছে ৯ রানে হেরেছে চট্টগ্রামের দল চিটাগং কিংস।টসে জয়ী রাজশাহী প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২৬ রান তুলেছিল। রাজশাহীর ইনিংস শেষে মনে হচ্ছিল, ঘরের মাঠে হেসে-খেলেই জয় পাবে মিরপুরে পঁাচ ম্যাচের চারটিতেই জয়ী চিটাগং। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বন্দর নগরীর দলটি। সংক্ষপ্তি স্কোর:দুরন্ত রাজশাহী: ১২৬/৬ (২০ ওভার)মুশফিকুর ২৪*, শাহজাইব ২০সানি ১৩/৩, কুপার ১৭/২চিটাগং কিংস: ১১৭/৯ (২০ ওভার)শামসুর ২৪, জামশেদ ২০সজীব ২২/৩, সামি ১৬/২টস: দুরন্ত রাজশাহীফল: দুরন্ত রাজশাহী ৯ রানে জয়ী।