চট্টগ্রামের দুই প্রধানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাংলাদেশ লিগের প্রথম পর্বে চট্টগ্রামের দুই প্রধানের লড়াইয়ে জিতেছিল আবাহনী। গত দুটি লিগের চার সাক্ষাতে ড্র দুটি। দুই ম্যাচে আবাহনীর হার। কালকের লড়াইয়ে জিততে পারেনি কেউই (১-১)। এই ড্রয়ে ১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৩। আবাহনীর ১৬। গত দুটি লিগে আবাহনীর চেয়ে মোহামেডান ভালো করলেও এবার আবাহনী তুলনামূলক এগিয়ে নগর প্রতিদ্বন্দ্বীর চেয়ে। তবে গত কয়েক বছরে চট্টগ্রামের দুই প্রধানের ম্যাচ যেমন নিরুত্তাপ হচ্ছে, কালকের ম্যাচও ছিল তেমনই। কোনো উত্তাপই পাওয়া গেল না। দর্শকও তেমন ছিল না গ্যালারিতে।প্রথম পর্বের পরাজয়ের প্রতিশোধ কাল নিতে পারত মোহামেডান। নিরুত্তাপ ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের শাস্তি হিসেবে মঞ্জুরুল ইসলাম (ঈমন) লালকার্ড দেখে মাঠ ছাড়তেই চাপে পড়ে যায় মোহামেডান। এই সুযোগে গোলটা শোধ করে দেয় আবাহনী।৬১ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মিঠুন চৌধুরী ১-১ করলেন। তবে এই গোলের সময় মোহামেডান ছিল আসলে নয়জনের দল। মঞ্জুরুলের লালকার্ডের পর শফিউল ইসলাম ইনজুরির কারণে মিনিটখানেক মাঠের বাইরে ছিলেন এই ফাঁকে গোলটি হয়ে যায়।৩৬ মিনিটে ফ্রি-কিক থেকে মোহামেডানকে এগিয়ে নেন স্ট্রাইকার আকবর হোসেন (রিদন)। আবাহনীর গোলরক্ষক আবুল হাসনাত আজাদ বক্সের বাইরে থেকে বল ধরার অপরাধে এই ফ্রি-কিক। অতিরিক্ত সময়ে আবার ফ্রি-কিক পেয়েছে মোহামেডান। আকরব হোসেনের সেই ফ্রি-কিক লেগেছে ক্রসবারে। তাই আর ২-১ হলো না।