আগের দিনই দুটি সেঞ্চুরি দেখেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। রাজশাহীর দুই ব্যাটসম্যান জহুরুল ও ফরহাদ হোসেনের পর কাল সেঞ্চুরি করলেন ঢাকার শামসুর রহমান। তাঁর ১৩৪ রানের সুবাদে দিন শেষে ৫ উইকেটে ২৯৮ রান তুলেছে ঢাকা। ফতুল্লায় ‘ব্যাটিং হিরো’ সৈয়দ রাসেলের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে খুলনা। আর রাজশাহীতে বোলারদের দাপটে তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রাম। কাল তারা ৮ উইকেটে হারিয়েছে সিলেটকে।প্রথম ইনিংসে ঢাকা অলআউট হয়েছে ১৯৫ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিচ্ছে তারা। শামসুরের সেঞ্চুরির সঙ্গে ওপেনার উত্তম সরকারের ৭৩ ও শুভাগতর অপরাজিত ৫৭ মিলিয়ে তিন শর কাছাকাছি ঢাকা। দিন শেষে রাজশাহীর চেয়ে ১১৮ রানে এগিয়ে। রাজশাহীর দেলোয়ার ৩টি ও ফরহাদ হোসেন ১টি উইকেট নিয়েছেন।ফতুল্লায় আগের দিনের ১৯৬ রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করেই বাকি দুই উইকেট হারায় বরিশাল। বাঁহাতি পেসার সৈয়দ রাসেল ৪৯ রানে নেন ৩ উইকেট। আগের ইনিংসে ৪২ রান করা রাসেল দ্বিতীয় ইনিংসেও করেছেন ৫৪ রান। দিন শেষে ২৩২ রানে ইনিংস ঘোষণা করে জয়ের স্বপ্ন দেখছে খুলনা। কারণ বরিশালের সামনে ৩৬৩ রানের বড় একটা লক্ষ্য, যদিও দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৩৫ রান তুলেছে তারা।রাজশাহীতে চট্টগ্রামের জয়ে বড় অবদান ইলিয়াস সানি ও ইকবাল হোসেনের। সিলেটকে দ্বিতীয় ইনিংসে ১৪১ রানেই ধসিয়ে দেন এই দুজন। ইলিয়াস ৩১ রানে ৪টি ও ইকবাল ৩৩ রানে নিয়েছেন ৩টি উইকেট। সিলেটের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অলক কাপালি (৬৬)। ১২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়েই তা টপকে যায় চট্টগ্রাম। রেজাউল ৬৫ এবং নাজিমুদ্দিন ৪০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ফয়সাল হোসেন।সংক্ষিপ্ত স্কোর ঢাকা-রাজশাহীঢাকা: ১৯৫ ও ৯৬ ওভারে ২৯৮/৫ (শামসুর ১৩৪, উত্তম ৭৩, শুভাগত ব্যাটিং ৫৭; দেলোয়ার ৩/৭৬, ফরহাদ ১/২৮)রাজশাহী ১ম ইনিংস: ৩৭৫ চট্টগ্রাম-সিলেটচট্টগ্রাম: ২২৭ ও ১২৩/২ (রেজাউল ব্যাটিং ৬৫, নাজিমউদ্দিন ব্যাটিং ৪০; নাসির ১/১৯, নাবিল ১/৩৩)।সিলেট: ২০৭ ও ১৪১ (অলক ৬৬; ইলিয়াস ৪/৩১, ইকবাল ৩/৩৩, তারেক ২/১৫, কামরুল ১/৪৮)। বরিশাল-খুলনাখুলনা: ৩৩২ ও ২৩২/৮ ডিক্লে. (সৈয়দ রাসেল ৫৪, নাজমুস ৩৩; মনির ৪/৫০, সোহাগ ৩/৬০, সাজেদুল ১/৩৮)।বরিশাল: ২০২ (হান্নান ৫১, রাব্বি ৩৯, আবুল বাশার ৩৩; সৈয়দ রাসেল ৩/৩৯, ডলার ২/৩৫, মুরাদ ২/৬৪, নাজমুস ২/১৯) ও ৩৩/০।