প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ একটা রেকর্ড করে ফেললেন এবি ডি ভিলিয়ার্স ও ফ্যাফ ডু প্লেসিস। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি রানের জুটি এখন তাঁদের। কাল ওয়ান্ডারার্সে এই জুটি করেছে ২০৫ রান। দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ডটা (১৯৫ রান) ছিল হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের। সেটা দুই বছর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে কেপটাউন টেস্টে। তবে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের জুটিটা অনেক পুরোনো। ১৯৪৮ সালে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩০১ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান ও আর্থার মরিস। ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসের জুটিটা অবশ্য চতুর্থ ইনিংসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।