প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা সুখের হলো না গ্রায়েম স্মিথের। কেপটাউনের হারে দক্ষিণ আফ্রিকা সিরিজ তো খুইয়েছেই, ব্যাট হাতেও ব্যর্থ স্মিথ। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটায় প্রোটিয়া অধিনায়কের অবদান মাত্র ৩ রান। শেষ ইনিংসে আর মাত্র ১৫টি রান পেলেই স্মিথ ছাড়িয়ে যেতেন চতুর্থ ইনিংসের শচীন টেন্ডুলকারকে। ৬০ ইনিংসে টেন্ডুলকার করেছেন ১৬২৫ রান, গড় ৩৬.৯৩। ৪১ ইনিংসে ৫১.৯৬ গড়ে স্মিথ করেছেন ১৬১১ রান। তবে এক দিক দিয়ে স্মিথ অনন্য। চতুর্থ ইনিংসে রান তাড়া করে দল জিতেছে এমন ইনিংসে হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান যে এই বাঁহাতি। ২২ ইনিংসে চার সেঞ্চুরিতে ৮৭.৭৬ গড়ে ১১৪১ রান স্মিথের। এরপরই আছেন ম্যাথু হেইডেন, অস্ট্রেলীয় ওপেনার ২৭ ইনিংসে করেছেন ৯১৩ রান।