প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসে অস্ট্রেলিয়ার সামনে ৫৮৩ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। টেস্ট দূরস্ত, ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটেও ম্যাচের চতুর্থ ইনিংসে এত রান করতে পারেনি কোনো দল। ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটার জন্ম এই লর্ডসেই। ১৮৯৬ সালে এমসিসির বিপক্ষে ৭ উইকেটে ৫০৭ রান করে জিতেছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তালিকায় ক্যামব্রিজের ইনিংসটি আছে তিনে। ২০১০ সালে ভারতের দিলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৭ উইকেটে ৫৪১ রান তুলে জিতে শীর্ষে পশ্চিমাঞ্চল। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের ইনিংসটি হয়েছে টেস্টে। ১৯৩৯ সালে ডারবানের ‘টাইমলেস’ টেস্টে ৬৯৬ রানের পেছনে ছুটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৬৫৪ রান করার পরই জাহাজ ধরতে ছুটতে হয়েছিল ইংলিশদের।