চতুর্থ ইনিংসের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল টেস্ট ক্যারিয়ারে প্রথম চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন ভিভিএস লক্ষ্মণ। তবে চতুর্থ ইনিংসে তাঁর মোট রান এখনো হাজার ছোঁয়নি। টেস্ট ক্রিকেটের ১৩৩ বছরের ইতিহাসে মাত্র ১৮ জন ব্যাটসম্যান হাজারের বেশি রান করতে পেরেছেন চতুর্থ ইনিংসে। ১৪৪০ রান করে তালিকার সবার ওপরে ব্রায়ান লারা। ১৩৯৮ রান নিয়ে ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্কার আছেন দুইয়ে, ১৫ রান কম করে তিনে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ওপেনার গর্ডন গ্রিনিজ। মোট রানের তালিকায় দুইয়ে থাকলেও গাভাস্কার আবার সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি নিয়ে সাবেক ভারতীয় অধিনায়কের সঙ্গে আছেন রিকি পন্টিং ও রামনরেশ সারওয়ান।