চতুর্থ টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্টে জয় ২৬৭ রানের। সুবাদে সিরিজে সমতা। ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টের জন্য ১২ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।পার্থ টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পরও নির্বাচকেরা আস্থা রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজের ওপর। ইনজুরিতে আছেন অধিনায়ক রিকি পন্টিং। তিনি নিজেই স্বীকার করেছেন, আঙুলে পাওয়া চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। তার পরও আসছে টেস্টে রাখা হয়েছে পন্টিংকে। রয়টার্স।অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইকেল বিয়ার, ব্রাড হ্যাডিন, রায়ান হ্যারিস, ফিলিপ হিউজ, বেন হিলফেনহস, মাইক হাসি, মিচেল জনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ ও শেন ওয়াটসন।