চতুর্থ রাউন্ড থেকে নাদালের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাঙ্কিংয়ের ১৪৪তম খেলোয়াড় নিক কিরগোইসের (বামে) কাছে হেরে উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে রাফায়েল নাদালকে। ছবি: রয়টার্স
র‌্যাঙ্কিংয়ের ১৪৪তম খেলোয়াড় নিক কিরগোইসের (বামে) কাছে হেরে উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে রাফায়েল নাদালকে। ছবি: রয়টার্স

প্রথমবারের মতো উইম্বলডনে অংশ নিয়েই সবার নজর কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগোইস। আজ চতুর্থ রাউন্ডের লড়াইয়ে তিনি হারিয়ে দিয়েছেন টেনিসের শীর্ষ তারকা রাফায়েল নাদালকে। ১৯ বছর বয়সী কিরগোইসের কাছে নাদাল হেরেছেন ৭-৬ (৫), ৫-৭, ৭-৬(৫), ৬-৩ গেমে।

২০১২ সালে নাদাল উইম্বলডন থেকে বিদায় নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। গত বছর প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন এই স্প্যানিশ তারকা।

অপর তিন ফেভারিট রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচকে অবশ্য কোনো অঘটনের শিকার হতে হয়নি। তিনজনই চলে গেছেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।