চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিক্টোরিয়া আজারেঙ্কা
ভিক্টোরিয়া আজারেঙ্কা


চতুর্থ রাউন্ড নিশ্চিত করে নিজের শিরোপার স্বপ্নকে আরও দৃষ্টিসীমার মধ্যে নিয়ে এলেন অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা হারিয়েছেন অস্ট্রিয়ার ইভোনে মেউসবারগারকে।

রড লাভার অ্যারেনায় মেউসবারগারের বিপক্ষে জয় পেতে একেবারেই বেগ পেতে হয়নি আজারেঙ্কাকে। তাঁর জয় এসেছে ৬-১, ৬-০ গেমে। চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা খেলবেন ইউক্রেনের এলিনা সোভিটোলিনার বিপক্ষে।

এদিকে, নিজের জয়ে উচ্ছ্বসিত আজারেঙ্কা সংবাদমাধ্যমকে নিজের নামকরণের ইতিহাস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তাঁর ভিক্টোরিয়া নামের নেপথ্যে রয়েছেন তাঁর দাদি। বাবা-মা পছন্দ করে তাঁর নাম দারিয়া রাখলেও, দারিয়া নামটি তাঁর দাদির পছন্দ না হওয়ায় তা বদলে গেছে। ভিক্টোরিয়া নামটি এক প্রকার জোর করেই তাঁর দাদি জন্ম সনদে অধিভুক্ত করিয়েছেন বলেও তিনি জানান। আজারেঙ্কা বলেন, ‘আজও বাবা-মা আমাকে মাঝেমধ্যে দারিয়া নামে ডাকতে চান। কিন্তু আমি ভিক্টোরিয়া নামটিই বেশি পছন্দ করি। আমার দাদির প্রতি রয়েছে আমার অনেক ঋণ।’ এএনআই।