চতুর্থ রাউন্ডে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার নির্বিঘ্নেই ইউএস ওপেনের প্রথম সপ্তাহটা পার করেছেন রজার ফেদেরার। গতকাল মারিন সিলিককে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন পাঁচবারের ইউএস ওপেন শিরোপা জয়ী এই সুইস তারকা।শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছাড়লেও ম্যাচের প্রথম দিকে ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা প্রতিপক্ষের বিপক্ষে বেশ কষ্ট করতে হয়েছে ফেদেরারকে। এ ছাড়া আর্থার অ্যাশ স্টেডিয়ামের অপ্রত্যাশিত বাতাসও বেশ ভুগিয়েছিল সাবেক এই এক নম্বর তারকাকে। দ্বিতীয় সেটটি তিনি হেরেও গিয়েছিলেন ৪-৬ গেমের ব্যবধানে। ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় সেটে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। মারিন অনেক ভালো খেলছিল। আমিও ওই সময় খুব ভালোভাবে সার্ভ করতে পারিনি। আমাকে এ জায়গায় আরও উন্নতি করতে হবে। আর সে সময় বাতাসটাও অনেক অপ্রত্যাশিত ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে আমি খুবই খুশি।’ ওয়েবসাইট।