চতুর্থ রাউন্ডে ফেদেরার-শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জয়ের লড়াইয়ে আরও একটা ধাপ পেরোলেন মারিয়া শারাপোভা ও রজার ফেদেরার। ছবি: রয়টার্স
শিরোপা জয়ের লড়াইয়ে আরও একটা ধাপ পেরোলেন মারিয়া শারাপোভা ও রজার ফেদেরার। ছবি: রয়টার্স

সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রজার ফেদেরার। রাশিয়ার তেইমুরাজ গাবাশভিলিকে তিনি হারিয়েছেন ৬-২, ৬-২, ৬-৩ গেমে। অন্যদিকে মেয়েদের এককে সেরেনা উইলিয়ামসের পর শেষ ষোলোর লড়াই নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভাও।
বছরের প্রথম গ্র্যান্ড স্লামে শুরু থেকেই দারুণ ফর্মে আছেন ফেদেরার। প্রথম দুটি ম্যাচই জিতেছিলেন অনায়াসে। আজ তৃতীয় রাউন্ডের খেলায়ও তার ব্যতিক্রম হয়নি। মেলবোর্ন পার্কের রড লেভার এরেনায় ১ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারের স্বাদ দিয়েছেন এই সুইস তারকা।
সহজ জয়ের ইঙ্গিত দিয়ে শুরু করেছিলেন মারিয়া শারাপোভাও। ফরাসি তারকা এলিজ করনেটের বিপক্ষে ৬-১ গেমে প্রথম সেটটা জিততে তাঁর সময় লেগেছিল মাত্র ৩২ মিনিট। কিন্তু দ্বিতীয় সেটটা জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছাতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে শারাপোভাকে। শেষপর্যন্ত দ্বিতীয় সেটটা জিতেছেন ৭-৬ গেমে।
শেষ ষোলোর লড়াইয়ে এখন শারাপোভাকে মুখোমুখি হতে হবে ডোমিনিকা কিবুলকোভার। অন্যদিকে ফেদেরারকে অস্ট্রেলিয়ান ওপেনের পরবর্তী ম্যাচটা খেলতে হবে জো-উইলফ্রেড বা গিলেস সিমোনের বিপক্ষে।— রয়টার্স