চতুর্থ হলেন ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারার মেলা নেমেছিল আরভিনের সাঁতারপুলে। যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের লড়াইয়ে নেমেছিলেন ইভেন্টটির সর্বকালের সেরা ছয় টাইমিং করা পাঁচ সাঁতারু। সেরাদের সেরা হয়েছেন রায়ান লোকিট, আর মহাতারকা মাইকেল ফেল্প্স হয়েছেন চতুর্থ। অলিম্পিক চ্যাম্পিয়ন লোকিট সময় নিয়েছেন ১ মিনিট ৫৫.৫৮ সেকেন্ড, বিশ্ব চ্যাম্পিয়ন অ্যারন পিরসল দ্বিতীয় হয়েছেন ১ মিনিট ৫৬.২৮ সেকেন্ড সময় নিয়ে, ১ মিনিট ৫৬.৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় টাইলার ক্ল্যারি। ফেল্পেসর সময় লেগেছে ১ মিনিট ৫৬.৯৮ সেকেন্ড। ওয়েবসাইট।