চন্দরপল-স্টারলিংয়ে সিলেটের ১৯৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী দুই ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ও পল স্টারলিংয়ের ব্যাটে চড়ে ৩ উইকেটে ১৯৬ রান করেছে সিলেট রয়্যালস। আজ মঙ্গলবার বিপিএলের প্রথম ম্যাচে জয় পেতে হলে ১৯৭ রান করতে হবে খুলনা রয়েল বেঙ্গলসকে।চন্দরপল-স্টারলিংয়ের ১৩৪ রানের জুটিতেই ম্যাচের চালকের আসনে বসে যায় সিলেট। ৩৯ বলে ৬৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্টার্লিং। ৫১ বলে চন্দরপলও করেন ৬৬ রান। শেষের দিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ৩৬ রানের ঝোড়ো এক ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত হয় সিলেটের। তাঁর ১৪ বলের সংক্ষিপ্ত ইনিংসটিতে ছিল পাঁচটি ছয়ের মার। ৯ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন এলটন চিগুম্বুরা। খুলনার হয়ে ক্রিসমার, জিহান মোবারক ও নূর হোসেন প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।