চন্দরপলকে সরিয়ে ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনে ছিলেন মাত্র ১ পয়েন্টে। হোবার্টে ৭৪ ও ৫৭ রানের দুটি ইনিংস এনে দিল ১০টি র‌্যা ঙ্কিং পয়েন্ট। হ্যামস্ট্রিংয়ের চোটে বক্সিং ডে টেস্টে অনিশ্চিত মাইকেল ক্লার্কের জন্য একটা সুখবর। শিবনারায়ণ চন্দরপলকে দুইয়ে ঠেলে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এখন অস্ট্রেলিয়ান অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেললে অবস্থানটা আরও সুসংহত করার সুযোগ পাবেন ক্লার্ক। এ বছর শুধু ওই একটি টেস্টই বাকি আছে।শীর্ষ দুইয়ের জায়গা অদলবদল ছাড়া র্যা ঙ্কিংয়ের সেরা আটে আর কোনো পরিবর্তন নেই। নাগপুরের জোড়া ব্যর্থতায় ৩৮ র‌্যাঙ্কিং পয়েন্ট হারিয়েও চারে থেকে গেছেন অ্যালিস্টার কুক। হোবার্টের সেঞ্চুরিতে ৪ ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছেন মাইক হাসি। তিন ধাপ করে এগিয়েছেন নাগপুরের দুই সেঞ্চুরিয়ান জোনাথন ট্রট (১৫) ও ইয়ান বেল (১৮)। আরেকটি ব্যর্থতায় শচীন টেন্ডুলকার ছিটকে গেছেন বিশেরও বাইরে (২২)। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে আগের মতোই ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। চার থেকে তিনে উঠেছেন সাঈদ আজমল। আর হোবার্টের পারফরম্যান্সে পাঁচে উঠে এসেছেন পিটার সিডল। ক্যারিয়ার-সেরা বোলিং (৯/১০৪) সিডলকে এনে দিয়েছে ক্যারিয়ার-সেরা পয়েন্ট (৮০৬)।অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন নেই। জ্যাক ক্যালিসের ১ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সাকিব আল হাসান। ছয়ে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েবসাইট।