প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারকে নিয়ে মাতামাতির ফাঁকে একটা মাইলফলক পেরিয়ে যেতে পারেন শিবনারায়ণ চন্দরপল। ভারতের বিপক্ষে সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেড় শ টেস্ট খেলার প্রথম কীর্তি গড়ে ফেলতে পারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৪৮টি টেস্ট খেলা হয়ে গেছে চন্দরপলের। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সামনে শুধু জ্যাক ক্যালিস (১৬৪) ও টেন্ডুলকার (১৯৮)। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে চন্দরপলের সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটা অনেক দিনই টিকে থাকার কথা। তাঁর পরে থাকা কোর্টনি ওয়ালশ (১৩২), ব্রায়ান লারা (১৩০), ভিভ রিচার্ডস (১২১), ডেসমন্ড হেইন্স (১১৬), ক্লাইভ লয়েড (১১০), গর্ডন গ্রিনিজ (১০৮), কার্ল হুপারদের (১০২) সবাই অবসর নিয়েছেন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে নিকটতম ক্রিস গেইল অনেক পেছনে (৯৭)।