প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতে ওয়েস্ট ব্রমের সঙ্গে এভারটনের ম্যাচটি নিয়ে বাড়তি আগ্রহ থাকার কথা নয়। গভীর রাতে ম্যাচ, তাও আবার বড় দলের নয়, কাল অনেকেই হয়তো দেখেননি খেলাটা। তবে খেলাটা দেখলে একজনকে টিভি পর্দায় হয়তো দেখছেন। সিলভেস্টার স্ট্যালোনকে যে কাল এভারটনের মাঠ গুডিসন পার্কে দেখা যাওয়ার কথা! র্যাম্বো ও রকিখ্যাত এই হলিউড অভিনেতা এভারটনের পুরোনো ভক্ত। আট বছর আগে রিডিংয়ের সঙ্গে একটা ম্যাচ দেখেছিলেন এভারটনের মাঠে। কাল শুধু তাঁর থাকার কথাই ছিল না, প্রথমার্ধ শেষে মাঠের বড় পর্দায় ছোটখাটো একটা ভাষণও দেওয়ার কথা। এ মুহূর্তে ক্রিড নামে নতুন একটা ছবির কাজ করছেন স্ট্যালোন। হয়তো সেটির প্রচারণা করছেন। ছবিতে স্ট্যালোনের সঙ্গে কাজ করছেন বক্সার ও এভারটনের আরেক ভক্ত টনি বেল্লেউ। তিনিই ‘ফাঁস’ করে দিয়েছেন চমক-জাগানিয়া তথ্যটি। গার্ডিয়ান।