চমকে ভরা রুশ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক দলে এমনিতে খুবে বেশি চমকের অবকাশ থাকে না৷ রাশিয়ার ৩০ সদস্যের দলে সেখানে অনেক চমক৷ লোকোমোটিভ মস্কোর দুই তারকা রোমান পাভলিউচেঙ্কো ও দিমিদ্রি তারাসভকে রাখেননি কোচ ফ্যাবিও ক্যাপেলো৷ ৩২ বছর বয়সী ফরোয়ার্ড পাভলিউচেঙ্কোর ফর্ম খুব একটা ভালো যায়নি সম্প্রতি৷ তার পরও প্রাথমিক দলেও না থাকাটা বিস্ময়কর৷ তারাসভ অবশ্য মাঠের বাইরে লিগামেন্টের চোটে৷ ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে ফিট হওয়ার সময়ও দিলেন না কোচ৷ বিস্ময় আছে দলে থাকার তালিকায়ও৷ ক্যাপেলো দলে রেখেছেন ইংলিশ লিগের দ্বিতীয় স্তরে খেলা ৩০ বছর বয়সী ফরোয়ার্ড পাভেল পোগরেভনায়াককে! এএফপি৷