চলচ্চিত্রে পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের লালগালিচায় হাঁটলেন পেলেও। বুঝতেই পারছেন, তাঁর কান গমনের কারণ চলচ্চিত্র। তবে আগের মতো অন্যের ছবিতে অভিনয় করছেন না। ব্রাজিল কিংবদন্তির নিজেরই কাহিনি চিত্রিত হচ্ছে রঙিন ফিতায়। ব্রাজিলের প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসে পেলে কীভাবে ফুটবলের জীবন্ত কিংবদন্তি হলেন, ছবিটির মূল উপজীব্য সেটাই। নিজের আত্মজীবনী নিয়ে নির্মীয়মাণ এই ছবির আর্থিক ব্যাপারটি নিশ্চিত করতেই পেলে গিয়েছিলেন দক্ষিণ ফ্রান্সের শহর কানে।কানে গিয়ে পেলে দেখা করেছেন হলিউড অভিনেতা ‘কুংফু মাস্টার’ জ্যাকি চ্যানের সঙ্গেও। ব্রাজিলেরই বিভিন্ন এলাকায় ছবিটির শ্যুটিং শুরু হবে আগামী আগস্ট থেকে। তার আগে পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট ১৫ বছর বয়সী এমন একজন ছেলেকে খুঁজে ফিরছেন, যে কিনা দেখতে হবে তরুণ বয়সের পেলের মতো। শুধু চেহারায় মিল থাকলেই হবে না, এই ‘তরুণ পেলে’র ফুটবল দক্ষতাও হতে হবে দারুণ। এমন একজনকে খুঁজে পাওয়া কি চাট্টিখানি কথা! দুই পরিচালকও এরই মধ্যে বুঝে গেছেন, চরিত্রের সঙ্গে মানানসই একজনকে খুঁজে পাওয়াটা সহজ হবে না। বিশেষ করে ফেসবুক-ইন্টারনেটভিত্তিক আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সেই যুগের একজন পেলের চিন্তা-চেতনা, জীবনচরিতের একটি ছেলেকে খুঁজে পাওয়া বলতে গেলে অসম্ভব ব্যাপার। তবে পেলে, ছবিটির দুই প্রযোজক ব্রায়ান গ্রেজার ও গাই ইস্ট আত্মবিশ্বাসী, জহুরি চোখ নিয়ে খুঁজলে ঠিকই মিলবে সেই যুগের তরুণ পেলের প্রতিমূর্তি। ওয়েবসাইট।