চলচ্চিত্রে ‘শহীদ আফ্রিদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুম-বুম আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড হাতে গ্যালারিতে হাজির হন আফ্রিদির ভক্তরা। এবার চলচ্চিত্রের পর্দায়ও আফ্রিদিকে দেখা যাবে বল হাতে উইকেট নিতে ও ব্যাট চালিয়ে ছক্কা হাঁকাতে। আফ্রিদিকে নিয়ে এই চলচ্চিত্র তৈরি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানি প্রযোজক হুমায়ুন সাঈদ ও শাহাজাদ নসিব নির্মাণ করছেন ‘ম্যায় হু শহীদ আফ্রিদি’ নামের ছবিটি। পিটিআই জানায়, ভারতীয় চলচ্চিত্র ‘চাক দে ইন্ডিয়া’র সাফল্যে উৎসাহী হয়ে পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়ে নির্মাণাধীন ছবিটি পরিচালনা করছেন ওসমান আলী রাজা। চলচ্চিত্র নির্মাণে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সহযোগিতাও করছে। চলচ্চিত্রের শুটিং হয়েছে করাচি ও শিয়ালকোট স্টেডিয়ামে। এর মধ্যে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। আফ্রিদির চরিত্রে অভিনয় করছেন ১৯ বছর বয়সী নোমান হাবিব নামের এক তরুণ ক্রিকেটার। এই ছবিতে ৩২ বছর আফ্রিদি অবশ্য অভিনয় করছেন না। পরিচালক জানান, আফ্রিদি কীভাবে একজন সাধারণ ছেলে থেকে ঝানু ব্যাটসম্যান, বোলার ও অধিনায়ক হয়ে উঠছেন, চলচ্চিত্রে এ বিষয়টি তুলে ধরা হবে।