চলছে তথ্যপ্রযুক্তিপ্রেমীদের ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিটি জার্নালিস্ট ফোরামের ক্রিকেট দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে
আইসিটি জার্নালিস্ট ফোরামের ক্রিকেট দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে

১০ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্র মাঠে শুরু হয়েছে ‘টেক শহর ক্রিকেট ফেস্ট ২০১৪’। ‘সহজ জীবনের ঠিকানা’ স্লোগান নিয়ে টেপ টেনিস বলে, ফ্লাডলাইটের আলোর এই টুর্নামেন্টের আয়োজক টেকশহর নামের একটি প্রযুক্তিপোর্টাল।

রাতে চলছে ক্রিকেট উত্সবের একটি ম্যাচ
রাতে চলছে ক্রিকেট উত্সবের একটি ম্যাচ



তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল প্রথম রাউন্ডে খেলছে এখন। ‘এ’ গ্রুপে অংশ নিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড, ডেল, কম্পিউটার জগত্ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। ‘বি’ গ্রুপে আছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, বিডিজবস ডটকম, ডেভসটিম ও টেক শহর। দুটি ম্যাচে জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে কম্পিউটার জগৎ।

আজকের দুটো ম্যাচে মুখোমুখি হচ্ছে বিডিজবস-স্মার্ট টেকনোলজিস এবং কম্পিউটার সোর্স-বিআইজেএফ। ১৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। খেলা সবার জন্য উন্মুক্ত।