একটা মাত্র চমৎ কার সেশন। পুরো দৃশ্যপটই পাল্টে দিল নিউজিল্যান্ড। চা-বিরতির সময় যেখানে স্কোরবোর্ডে ইংল্যান্ডের রান দেখাচ্ছিল ৯১/২। পরের সেশনে টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে ৮৯ রান তুলতেই নেই ৪ উইকেট। অথচ একসময় মনে হচ্ছিল, ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার আমেজটা ধীরে ধীরে উবে যাচ্ছে। লর্ডস টেস্টের নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই নিয়ে নিচ্ছিল ইংল্যান্ড। সেটা হতে দেয়নি কিউইরা, সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৩ মেডেন, ৩৪ রানে ৩ উইকেট এই পেসারের। আর দিন শেষে ১৮০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ২০৫ রানে। প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট ইংল্যান্ড আজ রানটাকে আর কত দূর নিয়ে যেতে পারে, সেটাই দেখার।৩৬ রানের মাথায় দু-দুটি উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড ব্যবধান বাড়াচ্ছিল জো রুট ও জোনাথন ট্রটের ব্যাটে। তৃতীয় উইকেটে দুজন গড়েন ১২৩ রানের জুটি। এরপর রুটকে (৭১) ফেরান সাউদি। বেয়ারস্টো ৫ রান করলেও রানের খাতা খোলার আগেই বিদায় প্রায়র।এর আগে পর পর দুই ওভারে দুই ওপেনার অ্যালিস্টার কুক ও নিক কম্পটনকে ফিরিয়ে প্রথম ইনিংসের ঘাটতি মেটানোর কাজটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ব্যবধান ছিল ২৫ রান।প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড নেবে, আগের দিন এমনটা ভাবাই যায়নি। ৪ উইকেটে ১৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৭৯ রানে পিছিয়ে থাকা দলটি হুড়মুড় করেই ভেঙে পড়ল কাল সকালে। ইংলিশ বোলাররা, বিশেষ করে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন মিলেই ধস নামিয়েছেন কিউই ইনিংসে। ৩০০ উইকেট ক্লাবের নতুন সদস্য অ্যান্ডারসন লর্ডসে চতুর্থবারের মতো পেয়েছেন ৫ উইকেট। ৪ উইকেট নেওয়া ফিন তাঁর শেষ ৩ উইকেট নিয়েছেন ১৯ বলের মধ্যে। লাঞ্চের কিছু সময় আগে নিউজিল্যান্ডকে ২০৭ রানে অলআউট করে ইংল্যান্ড। ওয়েবসাইট ও স্টার ক্রিকেট।