চলছে বোল্ট-ব্লেকের প্রদর্শনী
দেগু-কান্ডের পর নিজেকে ফিরে পেয়ে ট্র্যাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর বোল্ট। ১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেকও বোঝাচ্ছেন, ট্র্যাকে রাজত্ব করতেই এসেছেন। আসাফা পাওয়েল কিংবা টাইসন গে নন, বোল্টের সত্যিকার চ্যালেঞ্জ এখন তিনিই।গত পরশু ব্রাসেলসের ডায়মন্ড লিগে এই দুই জ্যামাইকানই করলেন উৎ সব। বোল্ট ১০০ মিটার জেতেন মৌসুমসেরা সময়ে। ব্লেক আরও উজ্জ্বল, ২০০ মিটারে জয়ী ইতিহাসের দ্বিতীয় সেরা সময় করে! সেরাটা এই বোল্টেরই, ১৯.১৯ সেকেন্ডে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। পরশু ব্লেকের টাইমিংটা হলো এর চেয়ে মাত্রই দশমিক ৭ সেকেন্ড বেশি, ১৯.২৬!২১ বছর বয়সী ব্লেক নিজেই বিস্মিত, ‘আমি জানতাম, পাগুলে কিছু করতে পারি...কিন্তু সত্যি বলতে, ফিনিশিং লাইনে দাঁড়িয়ে ঘড়ি দেখে আমি নিজেই বিস্মিত হয়েছি।’জুনে লুসানে ৯.৭৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন আসাফা পাওয়েল। পরশুর আগে এটাই ছিল মৌসুমের সেরা সময়। ব্রাসেলসে স্বদেশির এই কীর্তিকে পেছনে ফেলে বোল্ট সময় করেছেন ৯.৭৬ সেকেন্ড। ২০০ মিটারে যেমন অংশ নেননি বোল্ট, তেমনি ১০০ মিটারে নামেননি ব্লেক।৯.৮৫ সেকেন্ডে ১০০ মিটার জিতে দেগুর দুঃস্বপ্ন সেদিন জগরেবেই কিছুটা ভুলেছেন বোল্ট। ব্রাসেলসে এসে সেই দুঃখে আরেকটু প্রলেপ দিলেন। ব্লেক ব্রাসেলসে আসেন জুরিখ ও বার্লিনে ১০০ মিটার (৯.৮২ সেকেন্ড) জিতে।১০০ মিটারে বিশ্বসেরার মুকুট তাঁর মাথায়। কিন্তু ব্লেকের কাছে বোল্টই নমস্য, ‘সে-ই বিশ্বের এক নম্বর।’ কিন্তু ২০০ মিটারে? উত্তরটা ব্লেকের মুখেই শোনা যাক, ‘২০০ মিটারে, আমি বলব, হ্যাঁ, আমিই এক নম্বর।’কিন্তু বোল্ট এটা মানছেন না, ‘শোনেন, আপনাদের বোঝা দরকার, আমি অনেক বড় কিছু করেছি। ইয়োহান উঠে আসছে, ও গ্রেট হতে চলেছে। কিন্তু আমি একজনের ভয়ে ভীত নই।’১০০ মিটারে দেগুতে জয়ী যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটারই ১০.৭৮ সেকেন্ড সময় করে এই মিটের দ্রুততম মানবী। রয়টার্স।