চলে গেলেন অলউইস-সুর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতে মারা গেলেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক গাই ডি অলউইস, কাল গেলেন ভারতের সাবেক অলরাউন্ডার রুসি সুর্তি। ক্যানসারের সঙ্গে গত নভেম্বর থেকে সঙ্গে যুদ্ধ করে পরশুই হার মানলেন অলউইস। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার শুরুর দিকে খেলেছেন। ১৯৮৩-১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘদেহী এই উইকেটরক্ষক খেলেছেন ১১টি টেস্ট ও ৩১টি ওয়ানডে। খেলেছেন ১৯৮৩ বিশ্বকাপেও। বিশ্বকাপে শ্রীলঙ্কানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় (৫৫.৬৬) ছিল তাঁর। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।হূদেরাগে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের এক হাসপাতালে ৭৬ বছর বয়সী সুর্তিকে বাঁচিয়ে রাখা হয়েছিল কৃত্রিমভাবে। গতকাল সকালে সব চেষ্টার ঊর্ধ্বে চলে গেলেন। স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা হওয়ার আগে ১৯৬০-১৯৬৯ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন ২৬টি টেস্ট। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতেন বাঁ হাতে। কখনো মিডিয়াম পেস, কখনো স্পিন বোলিং করে নিয়েছেন ৪২টি উইকেট। ক্রিকেটাঙ্গনে তাঁর অন্য একটা নামও ছিল, ‘গরিবের গ্যারি সোবার্স!’ কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডেও খেলেছেন ৩৫টি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে মুম্বাইয়ে টেস্ট অভিষেক। পরে ১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের ৮ টেস্টে সুর্তিই ছিলেন ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়েবসাইট।