চলে গেলেন অ্যাডকক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ২৬ টেস্ট খেলেই নিয়েছেন ১০৪ উইকেট। গড় ২১.১০! দুর্দান্ত সেই সাবেক ফাস্ট বোলার নিল অ্যাডকক আর নেই। ৮১ বছর বয়সে মারা গেছেন কাল। ১৯৫৩ থেকে ১৯৬২ পর্যন্ত জাতীয় দলে খেলা অ্যাডকক ক্যানসার ও নিউমোনিয়ায় ভুগছিলেন। ৯৯টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি ৪০৫ উইকেট নিয়েছিলেন ১৭.২৫ গড়ে। ক্রিকেট থেকে অবসরের পর অ্যাডকক ধারাভাষ্যকার হিসেবে যোগ দিয়েছিলেন রেডিওতে। ১৯৬০ সালে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২৬ উইকেট নিয়ে পরের বছর উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছিলেন। ক্রিকইনফো।