চলে গেলেন অ্যালবার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর কাছে হার মানলেন হাঙ্গেরির একমাত্র ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতা ফ্লোরিয়ান অ্যালবার্ট। গত শুক্রবার হূদ্যন্ত্রে অস্ত্রোপচারের পর গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭০ বছর বয়সী এই স্ট্রাইকার। ১৯৬৭ সালে ম্যানইউর ইংলিশ কিংবদন্তি ববি চার্লটনকে পেছনে ফেলে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন হাঙ্গেরির হয়ে ৩১টি গোল করা অ্যালবার্ট। এএফপি।