চলে গেলেন অ্যালেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ফেব্রুয়ারিতে প্রিয় বন্ধু ও গ্লস্টারশায়ারে বোলিং জুটির সঙ্গী জন মর্টিমোরের মৃত্যুর পর থেকেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন৷ এবার চলে গেলেন ডেভিড অ্যালেন নিজেও৷ সাবেক ইংল্যান্ড অফ স্পিনারের বয়স হয়েছিল ৭৮ বছর৷ ষাটের দশকে ফ্রেড টিটমাস, রে ইলিংওয়ার্থদের সঙ্গে লড়াই করে ৩৯টি টেস্ট খেলতে পেরেছিলেন, নিয়েছিলেন ১২২ উইকেট৷ ক্যারিয়ার-সেরা বোলিং (৫/৩০) করেছিলেন এই ঢাকাতে, হানিফ-মুশতাক-ইন্তিখাবদের বিপক্ষে ১৯৬২ সালে৷ নিচের দিকে ব্যাটের হাতও খারাপ ছিল না, টেস্ট ফিফটি করেছিলেন ৫টি৷ ব্যাট হাতে অবশ্য অ্যালেনের সেরা কীর্তি মনে করা হয়, শেষ ওভারে ওয়েস হলকে সামলে ১৯৬৩ সালের লর্ডস টেস্ট ড্র করাটাকে৷ ওয়েবসাইট৷