চলে গেলেন আবদুল আউয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মজনু (৬২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণে কাল কেরানীগঞ্জের নিজ বাসায় মারা যান এই ক্রীড়া সংগঠক। মাস দুয়েক ধরেই হূদ্যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। চারবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, মাস দুয়েক ধরে তিনি ছিলেন হাসপাতালে।
রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদের পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও (বিওএ) সদস্য এবং ওয়ারী ক্লাবের বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সহসভাপতি ছিলেন, আন্তর্জাতিক ভলিবলের রেফারির দায়িত্বও পালন করেছেন। কাল কেরানীগঞ্জে তাঁর জানাজা হয়েছে। বিদেশ থেকে আত্মীয়স্বজন এলে আজ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হতে পারে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিওএ।