চলে গেলেন আবদুস সাদেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ক্রীড়াঙ্গনে তাঁর পা পড়েনি। কিডনি আর হূদেরাগের কাছে আত্মসমর্পণ করে শয্যাশায়ী হয়ে ছিলেন বাড়িতে। তারপর হাসপাতাল। কিন্তু হাসপাতাল থেকে আর ফেরা হলো না আবদুস সাদেকের। ফুটবলের ‘সাদেক ভাই’ চলে গেলেন কাল। প্রায় তিন মাস গুরুতর অসুস্থ থাকার পর পরপারে চলে গেলেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ।রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে গেছে তাঁর জীবনপ্রদীপ। আবদুস সাদেকের বড় পরিচয়, তিনি একজন ফুটবল কোচ। আশির দশকের শেষ দিকে প্রেসিডেন্ট কাপে বাংলাদেশ সবুজ দলের কোচ ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান কোচ।সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সাদেকের প্রয়াণে ফুটবল অঙ্গন শোকাহত। কাল প্রথম জানাজা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের মসজিদে, দ্বিতীয় জানাজা পল্টন জামে মসজিদে। এরপর কাল রাতেই শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে ৬৮ বছর বয়সী কোচকে।আবদুস সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সোনালী অতীত ক্লাব। কাল সুপার কাপের আবাহনী-শেখ জামাল ম্যাচের আগে পালন করা হয় এক মিনিটের নীরবতা।