চলে গেলেন আম্পায়ার নীলরতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে বহুমূত্র রোগে ভুগছিলেন। কাল সকালেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে গিয়েছিলেন আম্পায়ার নীলরতন ঘোষ। কিন্তু সেখানে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। ৭০ বছর বয়সী নীলরতন স্বাধীন বাংলাদেশের শুরু থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নিয়মিত ঢাকা লিগের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন।—বিজ্ঞপ্তি।