চলে গেলেন আলমগীর আদেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরমানিটোলা স্কুলের ছাত্রজীবন শেষে পঞ্চাশ ও ষাটের দশকে পূর্ব পাকিস্তান হকি দলে খেলেছেন। ১৯৯০-৯৩ পর্যন্ত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি। ছিলেন আন্তর্জাতিক আম্পায়ার ও হকি আম্পায়ার্স বোর্ডের চেয়ারম্যানও। দীর্ঘদিন ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলতে গেলে তাঁর গোটা জীবনটাই হকিময়। সেই হকি-অন্তঃপ্রাণ আলমগীর মোহাম্মদ আদেল কাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ৮৪ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হকি ফেডারেশন।