চলে গেলেন আয়াজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে ভলিবল খেলতেন। খেলতেন স্ত্রী হোসনে আরাও। বাড়ির উঠোনে ভলিবল কোর্ট বানিয়ে তিন মেয়ে ইভা, নিভা, নিপাকে অনুশীলন করাতেন। খুলনার মেয়েদের ভলিবলকে নতুন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন ক্রীড়া সংগঠক আয়াজ খান। ভলিবলের এই নিবেদিতপ্রাণ সংগঠক ৭৬ বছর বয়সে কাল পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ভলিবল ও হ্যান্ডবল ফেডারেশন।