চলে গেলেন উইন্ডিজ ব্যাটসম্যান মরটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রুনাকো মরটন। গতকাল রোববার সেন্ট্রাল ত্রিনিদাদে সোলোমন হোচোয় মহাসড়কে গাড়ি চালানোর সময় রাস্তার পাশের একটি পোলের সঙ্গে ধাক্কা খান মরটন। গাড়িতে তিনি একাই ছিলেন।বাড়ি থেকে একটি ক্রিকেট ম্যাচ খেলতে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন ৩৩ বছর বয়সী এই উইন্ডিজ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৫টি টেস্টে অংশ নিয়ে ৫৭৩ রান করেছিলেন মরটন। ৫৬টি ওয়ানডে খেলে দুটি শতকসহ এক হাজার ৫১৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ক্রিকইনফো।