চলে গেলেন কপিল দেবের কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন শচীন টেন্ডুলকার তৈরির কারিগর যেমন রমাকান্ত আচরেকার, তেমনি ক্রিকেট-বিশ্বকে একজন ‘কপিল দেব’ উপহার দিয়েছেন দেশ প্রেম আজাদ, ডি পি আজাদ নামেই যিনি বেশি পরিচিত ছিলেন। গত শুক্রবার ডি পি আজাদ ৭৫ বছর বয়সে পাড়ি দিয়েছেন অন্যলোকে। গতকাল চণ্ডীগড়ে হয়ে গেল তাঁর শবদাহ। অন্য আর সবার সঙ্গে কপিলও ছুটে গিয়েছিলেন সেখানে। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক সাবেক গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন বিনম্রচিত্তে। বলেছেন দেশ প্রেম আজাদ ছাড়া তিনি আজকের কপিল দেব হতে পারতেন না, ‘তিনিই আমাকে কপিল দেব বানিয়েছেন। তিনি আমাকে মাঠে সৎ থাকতে শিক্ষা দিয়েছেন। তিনি শুধু আমার কোচই ছিলেন না, সাম্প্রতিক বছরগুলোয় আমার ভালো বন্ধুও হয়ে উঠেছিলেন। তাঁর প্রতি আমার ছিল অগাধ শ্রদ্ধা।’ ওয়েবসাইট।