চলে গেলেন গোলাম রসুল মোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি জটিলতায় কাল না-ফেরার দেশে চলে গেলেন ক্রীড়া সংগঠক গোলাম রসুল মোল্লা।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেই তাঁর মূল পরিচয়। তবে ৬৮ বছরের জীবনে ক্রীড়াঙ্গনের অনেক পদেই দেখা গেছে টাঙ্গাইল থেকে উঠে আসা গোলাম রসুলকে। জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরামে সভাপতি, দেশের বড় দুটি ক্রীড়া ফেডারেশন বিসিবি ও বাফুফের সহসভাপতি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। মৃত্যুর আগে ছিলেন ওয়ারী ক্লাবের সদস্য।
শাহজাহানপুর কবরস্থানে দাফন করার আগে তাঁর মরদেহ আনা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে জানাজায় উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের অনেক চেনা মুখ।
গোলাম রসুলের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে বাফুফে, বিসিবি, অ্যাথলেটিকস, হকি, আর্চারি ও ভলিবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, রেফারিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বয়েজ ক্লাব ও ক্রীড়া উন্নয়ন পরিষদ।