চলে গেলেন গ্রাহাম স্টিভেনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই চমকে দিয়েছিলেন। ১৯৮০ সালে সিডনিতে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের জয়ে অবদান রেখেছিলেন দশে নেমে ১৮ বলে অপরাজিত ২৮ রান করে। আর এই কাজটি তিনি করেছিলেন ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিং করা ইংল্যান্ডের ১২৯ রানে ৮ উইকেট পড়ার পর। সেই অসাধ্য করা অলরাউন্ডার গ্রাহাম স্টিভেনসন আর নেই। ৫৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন ২১ জানুয়ারি। পরশু মৃত্যুর খবর দিয়েছেন তাঁর কাউন্টি দল ইয়র্কশায়ার। ওয়েবসাইট।