চলে গেলেন ডি স্টেফানো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেডো ডি স্টেফানো মারা গেছেন। আজ সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রিয়াল মাদ্রিদের এই কিংবদনি্ত পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি মাদ্রিদের জর্জিও মারানন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার অনেকের চোখে অন্যতম সেরা খোলোয়াড় ছিলেন।
গত শনিবার নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে খাচ্ছিলেন। এমন সময় বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে। তখন থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় ছিলেন তিনি। এর আগে ২০০৫ সালেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের। ওয়েবসাইট।