চলে গেলেন দাবাড়ু মাহবুবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়েছিল ৬০ বছর। কিন্তু দাবার নেশাটা কিছুতেই ছাড়তে পারেননি। নিয়মিতই ফেডারেশনে এসে খেলতেন জাতীয় বাছাই দাবা, বিভিন্ন রেটিং দাবা ও লিগ। সর্বশেষ লিগে ফায়ার সার্ভিসের হয়ে খেলেছিলেন দাবাড়ু এ বি এম মাহবুবুর রহমান। বিভিন্ন সময়ে লিগে খেলেছেন অগ্রণী ব্যাংক, যাত্রাবাড়ীর হয়ে। ফিদে রেটিংপ্রাপ্ত এই দাবাড়ু কাল মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দাবা ফেডারেশন।