চলে গেলেন দুলু আফেন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার ছিলেন, ক্রিকেটার ছিলেন। ব্যাডমিন্টনও খেলেছেন। কোচ, আম্পায়ার, রেফারি এবং ক্রীড়া সংগঠক হিসেবেও ছিলেন উজ্জ্বল। এই ক্রীড়াব্যক্তিত্ব দুলু আফেন্দী ৮২ বছর বয়সে কাল চলে গেলেন না-ফেরার দেশে।
পঞ্চাশের দশকে ঢাকা মোহামেডান, জিমখানা, ভিক্টোরিয়া, ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন গোলরক্ষক হিসেবে। পূর্ব পাকিস্তানের জার্সি গায়ে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কায় খেলেছেন অনেক প্রদর্শনী ম্যাচে। ২০০৩ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি তাঁকে বিশেষ সম্মাননা দেয়। দুলু আফেন্দীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রীড়ালেখক সমিতিসহ অনেক সংগঠন। কাল রাতে আজিমপুর গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।